October 18, 2026, 6:42 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সিনেটর ‘পারমাণবিক যুদ্ধ’ বাধিয়ে দিতে চাচ্ছে : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়াশিংটন-মস্কোর মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামকে সরাসরি দুষলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার দূত আনাতোলি আন্তোনোভ। তিনি বলেছেন, কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করে পরিস্থিতিকে উসকে দিচ্ছেন গ্রাহাম।  

কৃষ্ণসাগরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক ড্রোন বিধ্বস্ত হয়। ওয়াশিংটনের দাবি, রুশ যুদ্ধবিমান ড্রোনটিকে আঘাত করে। এতে ড্রোনটি ভূপাতিত হয়। মস্কো অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনায় মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে রুশ বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা।

গ্রাহামের মন্তব্য সম্পর্কে বুধবার জিজ্ঞাসা করা হলে রুশ দূত আনাতোলি আন্তোনোভ বলেন, ‘সিনেটরের মন্তব্য কাণ্ডজ্ঞানহীন। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে তার মন্তব্য।’

তিনি বলেন, ‘এটি কোনোভাবেই মার্কিন-রাশিয়ার সম্পর্কের অবনতির জন্য কুখ্যাত আইন প্রণেতার প্রথম প্রচেষ্টা নয়। এক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার  জন্য রুশ নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি।’

রাশিয়ান ফাইটার জেট এবং মার্কিন এমকিও-৯ রিপার ড্রোনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলোচনা করতে বুধবার ফক্স নিউজে উপস্থিত হয়েছিলেন গ্রাহাম। সেখানে তিনি বলেছিলেন, এ ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনের উচিত হবে শক্ত পদক্ষেপ নেওয়া।

তিনি বলেন, রোনাল্ড রিগান (সাবেক মার্কিন প্রেসিডেন্ট ) থাকলে তিনি এখন কি করতেন? তিনি রাশিয়ান বিমানগুলোকে গুলি করা শুরু করতেন।’ সূত্র: আরটি

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page