September 19, 2026, 12:13 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু ; হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
এ নির্বাচনী প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া দিচ্ছেন।
এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।
নির্বাচনী সভা-সমাবেশে দুর্নীতি মোকাবেলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ‘দৃঢ়ভাবে আশাবাদী’ যে, তার জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে।
আনোয়ার পেনাং রাজ্যে তার ভোট প্রদানের আগে এএফপি’কে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের।’
তিনি আরো বলেন, ‘এটি হবে জনগণের বিজয়।’
মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে প্রচন্ড মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারনত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ১-এমডিবি ব্যয়ে ব্যাপক দুর্র্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page