September 19, 2026, 7:09 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম।  রাজা সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফার উপস্থিতিতে তিনি শপথ নেন।

গত শনিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে প্রতিদ্বন্দ্বী মূলত দুই জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে দেশটি প্রথমবারের মতো ঝুলন্ত পার্লামেন্ট পায়।

নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জয় পায়। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন। কোনো দলই ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজনীয় ১১২ আসন পায়নি।

বর্তমানে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল নির্বাচনে ৩০টি আসন পায়। কিন্তু তারা কোনো জোটকে সমর্থ না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতানের ওপর। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জোট সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আগের সরকারপ্রধানদের পরামর্শ নেন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে আনোয়ার ইব্রাহিমের তিন দশকের প্রতীক্ষারও অবসান হলো। বিরোধী নেতা হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে সমকামিতার জন্য কারাভোগও করতে হয়েছিল তাকে। ৭৫ বছর বয়সী এই নেতা বছরের পর বছর খুব কাছাকাছি এসেও প্রধানমন্ত্রী হওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page