September 19, 2026, 10:18 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার নির্বাচনের প্রাক্কালে আকস্মিক বন্যায় সরিয়ে নেয়া হয়েছে হাজারো মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়াজুড়ে আকস্মিক বন্যায় সপ্তাহান্তে হাজারো মানুষকে অস্থায়ী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে দেশটিতে প্রবল মৌসুমি বর্ষণের কারণে আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের বিরোধী দলীয় এমপি মাহফুজ ওমর বলেন, ‘প্রধানমন্ত্রী বর্ষা মৌসুম চলাকালে নির্বাচনের আয়োজন করে ভোটারদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। দেশব্যাপী প্রবল বর্ষণে আমি সত্যিই শঙ্কিত।’
মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ আগামী শনিবার পর্যন্ত বজ্রপাতসহ ঝড়বৃষ্টি এবং টানা বর্ষণের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই শনিবার দেশটির দুই কোটি ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে।
সপ্তাহান্তে এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, মালয়েশিয়ার ছয়টি রাজ্যে বন্যা দেখা দিয়েছে।
এতে আরো বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ২৫টি ত্রাণ কেন্দ্রে মোট ২,৩৮৮ জন  আশ্রয় চেয়েছে।
মাহফুজ এএফপি’কে বলেন, ‘ভোটারদের ঘরবাড়ি বন্যা কবলিত এবং রাস্তাগুলো চলাচলের অযোগ্য থাকলে তারা ভোট দিতে যেতে পারবে না বলে আমি আশঙ্কা করছি।’
মাহফুজ ও অন্যরা নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে ভোট দিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার এবং বিরোধী শক্তিকে পরাভূত করার ব্যাপারে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরিকে দায়ী করেন।
গত বছর দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার আঘাতে লন্ডভন্ড হয়। ২০২১ সালের ডিসেম্বরে ওই বন্যার আঘাতে ৫০ জনেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page