October 15, 2026, 1:18 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক দমন পীড়নকে উপেক্ষা করেই বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এদিকে মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন উপলক্ষে যে আয়োজন করা হচ্ছে তার প্রাক্কালে দেশটিতে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে।

‘একজন শিক্ষার্থী মরতে পারে, কিন্তু অপমান মেনে নিতে পারে না’ এই বলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজে শহীদ চামরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা শ্লোগান দেয়।

ইরানে গত ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণি মাশা আমিনি (২২) তার ছোট ভাইকে নিয়ে তেহরান পরিদর্শনে গেলে সঠিকভাবে হিজাব না পরার কারনে নৈতিক পুলিশ তাকে গ্রেফতার করে। এর তিন দিন পর পুলিশী হেফাজতে সে মারা গেলে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে।

গতমাসে মাশা আমিনির গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সম্মুখ সারিতে তরুণীরা এবং স্কুলের মেয়েরা অংশ নেয়।

মানবাধিকার কর্মীরা বলছেন, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনের আয়োজন না করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার পরিবারকে এবং একইসঙ্গে এইদিন কেউ যেন কুর্দিস্তানে তার কবরে না যায় সে বিষয়েও সতর্ক করেছে।

উল্লেখ্য, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ  হচ্ছে এবং ইরানে প্রথা অনুযায়ী এইদিন শোক পালনের সময় শেষ হচ্ছে।

এদিকে অনলাইন ভিডিওতে দেখা গেছে আহভাজের শহীদ চামরান বিশ্ববিদ্যালয় ছাড়াও মঙ্গলবার তেহরানের বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং খাজে নাসির তুসি ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page