September 18, 2026, 4:17 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মায়ের প্রিয় ১৪টি ঘোড়া বেচে দিবেন রাজা চার্লস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ঘোড়া উত্তরাধিকারসূত্রে পেয়েছেন রাজা তৃতীয় চার্লস। এবার ঘোড়দৌড়ের কিছু ঘোড়া বিক্রি করে দিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, ১৪টি ঘোড়া গত সোমবার বিক্রি করেছেন রাজা।

নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের ব্যাপারে বরাবরই গণমাধ্যমে খবর প্রকাশ হতো। রাজমহলের ঘোড়াগুলো অংশ নিত নানা ঘোড়দৌড়ে।

নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের জুনে ডার্বিতে উপস্থিত থাকতে পারেননি তিনি।

প্রাসাদে বসে টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন তার বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজন ঘোড়াপ্রেমী।

টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার থেকে কিছু ঘোড়া বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, রাজপরিবারের আস্তাবলে অনেকগুলো ঘোড়া ছিল। এতগুলো ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজা তৃতীয় চার্লসের আমলেও ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে না বলে দাবি করেছেন তিনি। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page