March 27, 2026, 3:18 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মিনায় অবস্থান করছেন হজযাত্রীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সম্মিলন পবিত্র হজ শুরু হয়েছে। রবিবার হজযাত্রীদের মিনা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে আসা হজযাত্রীরা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে গতকাল বাদ আছর মক্কা থেকে মিনার অভিমুখে যাত্রা শুরু করেন।

রবিবার মক্কায় জোহরের নামাজ পড়ে কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে চড়ে মিনার উদ্দেশে যাত্রা করেন।

আজ সোমবার সারা দিন ও সারা রাত মিনায় অবস্থান করবেন হজযাত্রীরা। সেখানে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাতের ময়দান, মুজদালিফা ও মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।

এ বছর রেকর্ড সংখ্যক ২৫ লাখ মুসল্লি পবিত্র হজ পালনে সৌদি আরবে জড়ো হয়েছেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হবো।’

রবিবার মিনায় অবস্থান নেয়ার আগে ওইদিন বিকালে মুসল্লিরা মক্কায় কাবাঘর তাওয়াফ করেন।

সোমবার সারা দিন ও মিনায় অবস্থানের পর মঙ্গলবার যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page