October 18, 2026, 4:09 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে নির্বাচন বিলম্বের ইঙ্গিত দিল জান্তা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের অবসান ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করে আবারো নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়ে বলেছে, দেশটিতে আগামী বছরের শেষের দিকে একটি জাতীয় আদমশুমারি অনুষ্ঠিত হবে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশ ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে একটি অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে। পরবর্তীকালে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক এবং অভ্যুত্থান বিরোধী শক্তির মধ্যে লড়াইয়ের কারণে ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়।
অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী ইউ মিন্ট কিয়াংয়ের উদ্ধৃতি দিয়ে মিয়ানমারের ‘গ্লোবাল নিউ লাইট’ জানায়, ২০২৪ সালের ১ থেকে ১৫ অক্টোবর ‘সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হবে।’
এরআগে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছিলেন, ৫ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশে ‘সঠিক’ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য একটি জাতীয় আদমশুমারি প্রয়োজন। তিনি যে কোনও নির্বাচনের আগে একটি আদমশুমারির পরমর্শ দেন।
তিনি আরো বলেন, নতুন নির্বাচন কেবলমাত্র তখনই হতে পারে যখন দেশ ‘স্থিতিশীল থাকবে।’
গত ফেব্রুয়ারিতে জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ ছয় মাসের বাড়ানোর ঘোষণা দেয়। তখন তারা নির্বাচন পিছিয়ে দিয়ে বলেছিল যে, এটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নতুন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page