September 18, 2026, 5:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের সংঘাত নিয়ে আসিয়ানের উদ্বেগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। একইসঙ্গে সংঘাত বন্ধ করে দ্রুত গোলাগুলি থামানোর আহ্বান জানিয়েছে আঞ্চলিক জোটটি। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হত, বুধবার (২৬ অক্টোবর) আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল সম্মেলনে মিলিত হন। এ সময় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করে কম্বোডিয়া।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে সরিয়ে দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। এর প্রতিবাদ করায় দেশজুড়ে সহিংসতা চলছে। হাজার হাজার মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন জান্তা বিরোধী নানা বয়সী অসংখ্য মানুষ।

এর মধ্যে গত ২৩ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে দেশটির কাচিন রাজ্যে একটি সঙ্গীত অনুষ্ঠানে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় অন্তত ৮০ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক লোক।

এছাড়া দেশটির সবচেয়ে বড় জেলে বোমা হামলা ও কারেন রাজ্যের সংঘাতে প্রাণহানির বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

চলমান সহিংসতায় দেশটির সাধারণ মানুষ আতঙ্কে আছে উল্লেখ করে জানানো হয়, হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা গভীর দুঃখ প্রকাশ করছেন। এতে মিয়ানমারের সাধারণ জনগণ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছেন। বর্তমান পরিস্থিতি শুধু মানবাধিকার পরিস্থিতিই লঙ্ঘন করেনি বরং গত বছর শান্তি প্রতিষ্ঠায় জান্তার সঙ্গে আসিয়ানের চুক্তিও ভঙ্গ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page