April 11, 2026, 10:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে ধান কাটার মহোৎসব চলছে। আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার আড়িয়াল বিলের গাদি ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনে, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মুন্সীগঞ্জ  জেলার সভাপতি আল মাহামুদ বাবু, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ।
ধান উৎপাদনের অন্যতম বৃহত্তর এই বিলে এবার ৫ হাজার হেক্টর জমিতে ধানচাষ হয়েছে। ব্যাপক খরা সত্ত্বেও বিলের সোনার ধানে হাসি ফুটেছে কৃষকের মুখে। যতদূর চোখ যায় কেবলই সোনালী ধানের সমারোহ। দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ধান কাটার পর মাড়াই, ঝাড়াই, সিদ্ধ, রোদে শুকানো, বস্তা বন্দি আর বাজারজাত সবই চলছে। গোটা এলাকাজুড়ে বিশাল কর্মযজ্ঞ।
এ বছর আড়িয়াল বিলে ধানের উৎপাদন খরচ পড়েছে গড়ে মণ প্রতি  ৮০০  থেকে ৮৫০ টাকা। আর
জমিতেই তা বিক্রি হচ্ছে ৯৪০ টাকা দরে। কৃষি বিভাগের তথ্য মতে, আড়িয়াল বিলে ৫ হাজার হেক্টর জমিতে ২০ হাজার টনেরও বেশি ধান উৎপাদন হয়েছে। আর সেই ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন হাজার-হাজার কৃষক-কৃষাণি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page