September 29, 2026, 10:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে ১৯ দোকান পুড়ে ছাঁই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে গেছে।

শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভোর ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এসব ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page