September 7, 2026, 3:18 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে-মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর সালমা বেগম নামের এক নারী গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ অলি মিয়ার স্ত্রী সালমা বেগম, ছেলে তাওহিদ হোসেন (৭) ও মেয়ে ছাইমুনা (৯)।

সালমা বেগমের জা রোজিনা আক্তার বলেন, আমার জা ও তার স্বামী বিভিন্ন এনজিও থেকে অনেক টাকা লোন করেছিলেন। আজ সকাল ৯টার দিকে দুইজন এনজিওর লোক এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যান। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে আমি জানালা ভেঙে দেখি সালমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সিরাজদিখান থানা পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম বলেন, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদিতে যান। সেই ঋণের টাকা ধীরে আরও বেড়ে যায়। ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page