October 6, 2026, 9:04 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি ; আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের ইউনফর্ম পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সোয়া ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় প্রকৃত পুলিশ সদস্যরা তাদের টহল গাড়ি ওই স্থানে থামালে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করছিল ৭ ডাকাত সদস্য। পরে পুলিশের টহলরত গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় যাতায়াতকারীদের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সক্রিয় ডাকাত দলের সদস্য।



Our Like Page