October 6, 2026, 8:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে হাসপাতালের লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মেরামত করার সময় লিফট থেকে পড়ে মোহাম্মদ শিপন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন ‘ইমাম ইঞ্জিনিয়ার লিমিটেড’ নামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত রয়েছেন। তবে তার ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সকাল ১১টার দিকে ষষ্ঠতলায় কাজ করার সময় অসাবধানতাবসত নিচ থেকে কেউ ডাউনবাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়। এতে সে কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নিচ থেকে কেউ লিফটের বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের মাথায় ও শরীরের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page