November 25, 2026, 9:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং কনকাভলির বিধায়ক নীতেশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে নিজের সহকর্মীদের কাছেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার (১ সেপ্টেম্বর) আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এতে বিরোধীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হতেই এই বিষয়ে নিজের অবস্থান জানালো বিজেপি।

দলের মুখপাত্র তুহিন সিনহা বিজেপি বিধায়কের সমালোচনা করে বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনও স্থান নেই এবং কোনও রাজনীতিবিদের কখনই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।

রাজ্য বিজেপি নেতা হাজি আরফাত শেখ নীতেশ রানের কঠোর সমালোচনা করে বলেন, নীতেশ রানে সীমা অতিক্রম করে ফেলেছেন। যদি নীতেশ সত্যিই মুসলমানদের ওপর আক্রমণ করতে চান তবে তাকে মসজিদে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন আরাফাত শেখ। তিনি দলীয় নেতাদের নীতশকে সংযত করার আহ্বানও জানিয়েছেন।

আহমেদনগরের সাবেক বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিলও রানেকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি সে আমাদের জনগণকে (আহমদনগরে) বিভক্ত করার চেষ্টা করে, আমি তার মুখোমুখি হতে এখানে আছি। জেলাটি সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং আমরা কাউকে এটিকে বিঘ্নিত করতে দেব না।

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে তার বিরুদ্ধে। একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page