September 5, 2026, 5:04 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে বাড়ি থেকে তুলে নিয়ে সাংবাদিক হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোতে লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৯ জুলাই) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে সানচেজ ইনিগুয়েজের মরদেহ পাওয়া যায়। তিনি দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র লা জর্নাডার আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।

নিহতের স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। তার স্বামী ওইদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।

এক বিবৃতিতে নায়ারির প্রসিকিউটরের কার্যালয় জানায়, সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তার মরদেহে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page