March 5, 2026, 2:55 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন টেলিযোগাযোগ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : জনগণের চাহিদার কথা বিবেচনা করে মোবাইল কোম্পানিগুলোকে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বাংলালিংক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।”

বাংলালিংকের অন্যতম শেয়ারধারী ভেওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, “ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর জড়িত। তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।”

বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় এপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এসময় বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বাংলালিংকের অন্যতম শেয়ারধারী কান টার্জিওগ্লু।

সাক্ষাৎকালে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page