September 21, 2026, 8:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে মৌমাছির আক্রমণে কৃষকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির আক্রমণে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাংনীর সাহারবাটি মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হচ্ছেন- একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মণ্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক ওদিক ছুটতে থাকে। এসময় মাঠে কর্মরত লোকজনের উপর আক্রমণ শুরু করে।

মৌমাছির হুলে ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। এছাড়া আহত ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান বলেন, মৌমাছির হুলে আহত তিনজন আশঙ্কামুক্ত। মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page