October 10, 2026, 10:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মোংলায় স্বাধীনতা দিবসে যুদ্ধ জাহাজ উন্মুক্ত করলো নৌবাহিনী ও কোস্টগার্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ  ‘কপোতাক্ষ’ ও ‘কামরুজ্জামান’। এছাড়া উপজেলা প্রশাসনও আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন করে।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌবাহিনীর কপোতক্ষ ও কোস্টগার্ডের কামরুজ্জামান নামে যুদ্ধ জাহাজ দুটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ।

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী বিএনএস কপোতাক্ষ ও বিসিজিএস কামরুজ্জামান জাহাজ দুটি।

কোস্টগার্ড পশ্চিম জোন ও দ্বিগরাজ নৌঘাঁটিতে মনোরম পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের প্রথম সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ, স্বাধীনতার শ্বেত পায়রা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page