September 25, 2026, 1:46 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর গাছ পড়ে সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারে মহাসড়কে নিয়ম না মেনে গাছ কাটার সময় চলন্ত মোটরসাইকেলের ওপর একটি গাছ পড়ে বিক্রমজিত বর্মন (২৫) নামে স্থানীয় এক সংবাদকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মোকামবাজার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিক্রমজিত শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা এবং বাংলা টিভির শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল থেকে মহাসড়কে গাছ কাটার সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত না করে ঢাকা-সিলেট মহাসড়কের মোকামবাজার এলাকায় রাস্তার পাশের গাছ কাটা হচ্ছিল। ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সাংবাদিক বিক্রমজিত বর্মণ এ সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর একটি গাছ তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসুনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত সংবাদকর্মী বিক্রমজিত বর্মণের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, মহাসড়কে গাছ কাটার কিছু নির্দেশনা রয়েছে। সেটা না মেনে গাছ কাটা হয়েছে। ফলে এই দুর্ঘটনা। আমরা এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page