March 12, 2026, 1:23 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় হাজির যুবক

অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট পরা) ও নিহত ফাহিম  (ডানে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু অহিদুল ইসলাম (২২)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। আর অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের সন্তান।

পরিবারের সদস্যরা জানান, মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ফাহিম। চার মাস আগে দেশে ফিরেছিলেন তিনি। আগামী শনিবার তার ফের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল; ২৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ক্লাস।

পুলিশ জানায়, রাত নয়টার দিকে ‘চায়নিজ কুড়াল’ হাতে থানায় যান অহিদুল। সেখানে তিনি বলেন, ‘ফাহিম আমার জীবন নষ্ট করেছে, তাই তাকে কুপিয়ে হত্যা করেছি।’ তার স্বীকারোক্তির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে পানির ট্যাংকের কাছে ফাহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনে।

ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘কেন আমার ছেলেকে হত্যা করল বুঝতে পারছি না। কী ক্ষোভ ছিল? আমার ছেলে তো দেশেই থাকত না। এমন নির্মমভাবে ওকে কুপিয়ে মারল!’

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, নিহত ও অভিযুক্ত দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অহিদুল দাবি করেছেন যে ফাহিম তার জীবন নষ্ট করেছে। বিষয়টি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page