September 7, 2026, 3:22 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ববিরোধের জেরে ময়মনসিংহ নগরীতে রাজু (৩৫) ওরফে ‘পুইট্টা রাজু’ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাজুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।

সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবক রাজু (২২) ও রাব্বি (২১) গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে রাজুর ওপর হামলা চালায় রাব্বি। এসময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে ও রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তারা। পরে রাজুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page