March 5, 2026, 7:52 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানালেন ড. ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ৮ আগস্ট শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে শুরু হয় আলোচনা। কেউ কেউ দাবি করেছেন দ্রুত নির্বাচন দেয়ার। আবার অনেকে বলছেন, প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া উচিত।

দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে একমাস পার করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ড. মুহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডব্লিউ) সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

ডয়চে ভেলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে? সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী?

জবাবে ড. ইউনূস বলেন, আমি পুরোপুরি আশাবাদী। এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না। নির্বাচন করতে হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয়। তাহলে মনে করবো যে, আমাদের এই সময়টা সার্থক হয়েছে। সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে, আইন লাগে। সংবিধান সংস্কার হলে নির্বাচনি আইন, নির্বাচন কমিশন গঠন হবে। তাদের মতামত পাবো।

এই সরকারের বড় জিনিস হলো সংস্কার উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কারটা সম্পন্ন করতে হবে। এই  সুযোগ আর জীবনে ফিরে আসবে না। আমাদের সব কিছু কলাপ্স করে গেল- এমন যেন না হয়। হঠাৎ করেই সবকিছু জিরোতে গিয়ে পৌছাবে না। পুরাতন বাংলাদেশ ইতি। এটা নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠবো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page