October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ৩০টি গৃহ হস্তান্তর হবে

ইয়ানূর রহমান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব শত বার্ষিকী উপলক্ষে আগামী বুধবার ( ২২ মার্চ ) সারা দেশের সাথে শার্শায়ও ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।

এ সময় শার্শা উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে শার্শা উপজেলায় এ পযর্ন্ত ১৮৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। আগামী বুধবার ( ২২ মার্চ ) ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন। এ ছাড়া বর্তমানে ৪৬টি পরিবারের মাঝে ভূমী ও গৃহ হস্তান্তরের জন্য ৪৬টি ঘর নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে। যা আগামী জুনের মধ্যেই সম্পন্ন হবে। এরই মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শার্শাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page