September 21, 2026, 10:52 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় সাড়ে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার ; দুজন আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শার আমড়াখালী বিজিবি চেকপোষ্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫শ১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় দুজনকে আটক করেছে। যশোরের শার্শা উপজেলার আমড়াখালী থেকে ১১২ পিচ স্বর্ণের বার সহ (১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের) দুই পাচারকারীকে আটক করেছে। বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাদের পিকআপের কেবিনে লুকানো সাড়ে ১৬ কেজি ওজনের ১১২ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উত্তর থানার উত্তর ইসলামপুর গ্রামের বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদ পেয়ে চেকপোস্টে কর্মরত সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে, যশোর হতে বেনাপোলগামী সন্দেহজনক একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন -১৯- ৮৩৯০) তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে চালক ও ২য় আসনধারীসহ পিকআপটি তল্লাশী করে পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১শ ১২ পিস স্বর্ণের বারসহ তাদের আটক করে। আটকৃত স্বর্ণের বারের মূল্য ১৫ কোটি ৬৪ লাখ ৮ হাজার ৫ শত টাকা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page