September 7, 2026, 3:09 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শার্শা উপজেলার পল্লীতে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ছাত্রীর স্বজনেরা জানায়, ওই ছাত্রীর সাথে শার্শা উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে সোহান (২২)র সাথে দীর্ঘদিন ধরে ভালবাসা চলছিল। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহান বিয়ে করবে বলে ফুসলিয়ে তার নানা বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে নিয়ে যায় ওই ছাত্রীকে। রাতে কাজী অফিস বন্ধ, সকালে বিয়ে হবে বলে মেয়েটিকে সেখানে সারা রাত ধর্ষণের পর সোহান তার মামাতো বোনকে দিয়ে শনিবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকালে ছাত্রীটিকে তার এক বান্ধবীর বাড়ি রেখে আসে।

পরে স্কুল ছাত্রীর আত্মীয় স্বজনরা খবর পেয়ে শনিবার সকালে বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তারা সোহানের পরিবারের সাথে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। কিন্তু সোহানের পরিবার বিষয়টি নিয়ে গুরুত্ব না দেয়ায় শনিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

রোববার রাতে ধর্ষক সোহানকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির শারিরীক পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক সোহানকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সোহানকে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page