October 20, 2026, 5:51 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

যশোরে লুডু খেলা নিয়ে গোলযোগের জেরে ছুরিকাঘাতে যুবক আহত

ইয়ানূর রহমান : যশোর রেলগেট রায়পাড়ায় হেলাল হোসেন (২৮) নামে যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করা হয়েেেছ। লুডু খেলা নিয়ে গোলযোগের জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮ টার তাকে জখম করা হয়। হেলাল রায়পাড়ার শহিদ শিকদারের
ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হেলাল জানিয়েছেন, রায়পাড়ার শান্তি কমিটির অফিসের পাশে কয়েকজন মিলে লুডু খেলা করছিলেন। লুডু খেলা নিয়ে গোলযোগের সময় পাখি নামে একজন তাকে গুল হেলাল বলে গালমন্দ করে। এ সময় প্রতিবাদ করলে পাখি ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে আনেন।

সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরা জানান, আহত হেলালের নিতম্ব ও হাতে মোট ৭ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেকুজ্জামান জানান, লুডু খেলা নিয়ে গোলযোগের জেরে  হেলালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। ঘটনার সাথে জড়িত পাখিকে আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page