November 10, 2026, 1:25 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা ও একটি সরকারি স্কুলের সহকারী শিক্ষক। গ্রেপ্তারের পর তাকে যশোর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর দুপুরে ওই ছাত্রী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিক্ষক মিলনায়তনে যান। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে ডেকে নিয়ে শিক্ষকদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক ইমরান। সেখানে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়। এসময় শিশুটি ধর্ষণের ঘটনাটি জানায়।

পরে ভুক্তভোগীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ভুক্তভোগীর বাবা গত ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। এরপর ধর্ষণের সহায়তার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান।

সর্বশেষ মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে আটক করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচদিন আইসিইউতে ছিল। চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। এই ঘটনার শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষ পর্যন্ত অভয়নগর থানা পুলিশের একটি টিমের হাতে তিনি আটক হন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেই কারণে এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষকের হাতে শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এলাকার মানুষ ফুঁসে উঠেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নিবে। ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক ও নিয়মিত পাঠদান পরিচালনাও চলছে।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page