September 27, 2026, 1:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে সড়কে দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর জেলার মণিরামপুরে বুধবার মোটরসাইকেল ও ট্রাকের মখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)।

জানাযায়, সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। বাসুদেবপুর পট্টি এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় সবুজ হোসেনকে পাশ্ববর্তী ঝিকরগাছা হাসপাতালে নেওয়া হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী স্বরণপুর গ্রামের রাকিব হোসেন রনি জানান, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন। স্থানীয় ঘাতক যশোর ট-৯০৪ নম্বরধারী ট্রাকটি আটক করেছে।
ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page