October 15, 2026, 4:31 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

যশোর শিক্ষাবোর্ডে ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

ইয়ানূর রহমান : এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ফলাফলে মেয়েদের চেয়ে পিছিয়ে রয়েছে ছেলেরা। গত কয়েক বছর ধরে যশোর বোর্ডে মেয়েদের টপকাতে পারছে না ছেলেরা। শিক্ষা বোর্ড সূত্র মতে জানা যায়, যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৭৫ জন মেয়ে। আর ১৩ হাজার ৬১৭ জন ছেলে পেয়েছে জিপিএ-৫। পাসের হারেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের গড় পাসের হার ৯৫ দশমিক ৯২জন।

ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৪৩। ২০২১ সালে ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৭৯ এবং ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪২। ২০২০ সালে ছাত্রীদের গড় পাসের হার ৮৮ দশমিক ৭৯ এবং ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮২। ২০১৯ সালে ছাত্রীদের গড় পাসের হার ৯২৮ দশমিক ২৪ এবং ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ৫৩।

গতকাল দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী দীপু মনির আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর প্রেসক্লাব যশোরে পরিসংখ্যান উপস্থাপন করে ব্রিফিং করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র। তিনি বলেন, এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাগ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য নানা অপশন থাকায় পাসের হার বেড়েছে। ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন- কলেজ পরিদর্শক কে
এম রব্বানী, উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাশ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ফজলুর রহমান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page