September 11, 2026, 3:16 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যারা উন্নয়নকে চোখে দেখেনা তারা অন্ধ : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেছে। যারা এই উন্নয়নকে অস্বীকার করে তারা চোখে দেখে না। তারা চোখ থাকতে অন্ধ বলে মন্তব্য করেছেন সালমান এফ রহমান।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং  ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ এর সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি এ কথা বলেন।

এসময় ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন,  বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময়, অনুদান, ত্রাণ, কৃষি উপকরণ, ট্যাব, ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

তিনি আরও বলেন, রাশিয়া উইক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বের মধ্যে সংকট দেখা দিয়েছে। আমাদের দেশেও খাদ্য সামগ্রী, জ্বালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে খাদ্য সংকট মোকাবেলায় আপনাদের বাড়ির আশপাশে কোনো জায়গা খালি ফেলে রাখবেন না। যার যতটুকু জমি আছে সেখানেই চাষ করে ফসল ফলান। ইতিমধ্যেই কৃষি খাতে ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও তিনি উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদ ভবন ও নয়াবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মন্ত্রী পরিষদের পরিকল্পনা মন্তণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধাবৃন্দসহ সকল ইউপি চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page