October 18, 2026, 12:03 pm
শিরোনামঃ
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকাডুবিতে  ৮ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে দু’টি নৌকাডুবির ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। অবশ্য মার্কিন এই অঙ্গরাজ্যটির সান দিয়েগো শহরের ব্ল্যাকস বিচের কাছে ওই নৌকা দু’টি সমস্যার মুখে পড়ার পর অনুসন্ধান শুরু হয়েছিল, তবে তার আগেই প্রাণহানির এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯১১ নম্বরে কল করে একজন নারী মার্কিন জরুরি পরিষেবাকে জানান- তিনিসহ আটজন একটি নৌকায় রয়েছেন এবং তীরে পৌঁছেছেন। কিন্তু অন্য একটি নৌকায় আট থেকে ১০ জন লোক রয়েছে এবং সেটি ডুবে গেছে।

সান দিয়েগো লাইফগার্ড’র প্রধান জেমস গার্টল্যান্ড এই ঘটনাকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ সামুদ্রিক চোরাচালান ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। কর্মকর্তারা বলেছেন, নৌকাডুবির ঘটনায় তারা নিহতদের জাতীয়তা বা তারা ঠিক কোন দেশের নাগরিক তা জানেন না, তবে তারা (নিহতরা) সবাই প্রাপ্তবয়স্ক।

নৌকাডুবির এই ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে তা স্পষ্ট নয় তবে জেমস গার্টল্যান্ড বালির বার এবং স্রোতের কারণে ওই এলাকাটিকে ‘বিপজ্জনক’ হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, উদ্ধারকারীরা কোনও জীবিতকে খুঁজে পায়নি, তবে কেউ কেউ জরুরি পরিষেবা আসার আগেই হয়তো সৈকত ছেড়ে চলে যেতে পারেন।

সান দিয়েগো কোস্ট গার্ডের সেক্টর কমান্ডার জেমস স্পিটলার বলেছেন, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করার কারণে ‘ঢেউয়ের মধ্যে সেটি উল্টে যায়’। তবে অন্যটি তীরে পৌঁছাতে সক্ষম হয়।

নৌকাডুবির এই ঘটনাটিকে ট্র্যাজেডি হিসাবে উল্লেখ করে তিনি বলেন: ‘লোকেরা উন্নত জীবন খোঁজার চেষ্টা করছে, ঘটনাটি এমন নাও হতে পারে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে মানব পাচারে আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীর প্রচেষ্টার অংশ।’

বিবিসি বলছে, সান দিয়েগো যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থিত এবং মার্কিন সরকার অভিবাসীদের আটকাতে শহরের দক্ষিণে সমুদ্রের মধ্যে একটি বেড়া তৈরি করেছে।

এর আগে ২০২১ সালে সান দিয়েগোর উপকূলে একটি নৌকা দুর্ঘটনার শিকার হলে চারজন মারা যায়। সেই ঘটনায় আহত হয়েছিলেন আরও দুই ডজন মানুষ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page