November 26, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ; ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে সিনেট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি। ফলে ডেমোক্র্যাটিক পার্টির ঘরে এখন ৪৯টি আসন। রাজ্যটিতে প্রত্যাশিত জয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার আরও কাছাকাছি চলে গেলো ক্ষমতাসীনরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকানদের ঘরে ৪৯টি আসন। ডেমোক্র্যাটদেরও ৪৯। ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে ৫১ আসন লাগবে।

বিবিসি বলছে, জর্জিয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বের দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচেনের ভোট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোট গ্রহণের পর ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্লেক মাস্টর্সকে পরাজিত করেন। এই আসনটির দিকে তাকিয়ে ছিল প্রেসিডেন্ট বাইডেনের দল। এখন শুধু নেভেদা ও জর্জিয়ার ফল বাকি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিনেটের নিয়ন্ত্রণে বাইডেনদের দখলে যাচ্ছে।

এদিকে এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটিকরা জয় পেয়েছে ২০৩টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যেতে পারে। দলটি আশা করছে এর ফলে তারা বাইডেনের অগ্রাধিকারমূলক প্রকল্পে বাধা দিতে সক্ষম হবে। কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানরা নিতে পারে তাহলে তারা চাইলে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতা আটকে দিতে পারবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, একেবারে আটকে হয়ত দেবে না রিপাবলিকানরা। হয়ত সহযোগিতার প্রবাহ হবে একটু ধীরগতির।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page