November 5, 2026, 12:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে খামেনির দাফন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, ৪ জুলাইয়ের সঙ্গে মিলে গেলেও এর পেছনে কোনো মার্কিন-সংশ্লিষ্ট বার্তা নেই বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দাফন অনুষ্ঠিত হচ্ছে মহররমের প্রথম ১০ দিনের শোকপর্ব শেষ হওয়ার পর। এই সময় শিয়া মুসলিমরা তৃতীয় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণ করেন।

মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের জন্য সময়টি ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব বহন করে। তাই দাফনের তারিখ নির্ধারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কোনো বিবেচ্য বিষয় ছিল না।

তিনি আরও বলেন, ইরান মূলত বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের অনুসারীদের উদ্দেশে একটি বার্তা দিতে চায়। সেই বার্তা হলো, আলী খামেনির শাহাদাতকে তারা ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের আদর্শিক ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page