September 5, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ডাকাতির খবর সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের কবলে দুই সাংবাদিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন নিউজ চ্যানেলের দুই সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছেন। শিকাগোর ওয়েস্ট টাউন পাড়ায় স্থানীয় সময় সোমবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এপির খবরে বলা হয়েছে, জাহাজের মালামালের ডাকাতির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন একজন প্রতিবেদক ও একজন চিত্রগ্রাহক। এ সময় বন্দুকের মুখে সাংবাদিকের ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

শিকাগো পুলিশ জানিয়েছে, তিন মুখোশধারী ছিনতাইয়ে অংশ নেন। তারপর গাড়িতে করে তারা তারা পালিয়ে যান। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ৮ আগস্ট শিকাগোর ওয়েস্ট সাইডে ডব্লিউএলএস-টিভির এক ফটোগ্রাফার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। সূত্র: এপি 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page