July 28, 2026, 1:26 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে  ভয়াবহ বম্ব সাইক্লোনের আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার বহু জায়গাতেই বরফ পড়তে শুরু করে দিয়েছে। কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বম্ব সাইক্লোন আসতে চলেছে দেশে। যার ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে যাবে। প্রবল তুষারপাত হবে। যার জেরে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে সতর্ক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বরফপাত প্রতি ক্রিসমাসের মতো নয়, যা নিয়ে শিশুর সঙ্গে খেলা যায়। ভয়াবহ তুষারপাত হতে চলেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুই থেকে চার ফুট পর্যন্ত বরফ পড়তে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারেন ১৯০ মিলিয়ন আমেরিকাবাসী। বস্তুত, অ্যামেরিকার মোট জনসংখ্যা ৩৩৫ মিলিয়ন। অর্থাৎ, প্রায় অর্ধেক মার্কিন নিবাসী আক্রান্ত হবেন বম্ব সাইক্লোনে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আমেরিকা-কানাডা সীমান্ত অঞ্চল এই সাইক্লোনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মনটানা, ডাকোটাস, নেবরাস্কার মতো অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে।

ওই অঞ্চলগুলোতে ভয়াবহ ঠাণ্ডা পড়তে শুরু করে দিয়েছে। মধ্য-পশ্চিম অঞ্চল, গ্রেট লেক অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলেও শনিবার (২৪ ডিসেম্বর) প্রবল বরফপাত হতে পারে।

প্রশাসন জানিয়েছে, আচমকাই এই প্রবল ঠাণ্ডায় ফ্রস্টবাইট পর্যন্ত হতে পারে। ফলে সকলকে অত্যন্ত সাবধান থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভালো। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে বলেও জানানো হয়েছে।

বিশ্ব উষ্ণায়নের জেরে চলতি বছরেই তাপপ্রবাহ দেখেছে আমেরিকা। এবার দেখবে শৈত্যপ্রবাহ। এক ধাক্কায় এতটা তাপমাত্রা নেমে যাওয়ার ঘটনা আগে কখনো হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page