September 23, 2026, 11:53 am
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীর কাছে চারটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন একটি থিয়েটারের কাছে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। সেখানে গুলি চালানোর ঘটনায় একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানিয়েছেন, সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে সেকেন্ড-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হতে পারে। মাত্র একজনের সঙ্গে বিরোধে এতগুলোর মানুষের ওপর গুলি চালানো ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’।

নিহতদের বয়স ১৮ থেকে ৩৬ বলে জানান এডওয়ার্ড। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সন্দেহভাজন যুবক ঘটনাস্থল থেকে হেঁটে পালিয়ে যায়। কিছুক্ষণ পর চারটি হ্যান্ডগানসহ ধরা পড়েন। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page