September 10, 2026, 11:59 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আগামীকাল কিছু রোহিঙ্গাকে নিতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত কিছু সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে তাদের ভূখন্ডে নিয়ে যাওয়া শুরু করবে।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘প্রথম পর্যায়ে প্রায় ৬২ জন রোহিঙ্গাকে তালিকাভুক্ত করেছে। এদের মধ্যে ৮ ডিসেম্বর তারা অল্প কিছু রোহিঙ্গাকে নিবে।’
মোমেন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারি পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন।
‘উত্তেজিত হওয়ার কিছু নেই [যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কিছু রোহিঙ্গাকে নেবে]। এটা [রোহিঙ্গাদের সংখ্যা] সমুদ্রের একটি ফোঁটা মাত্র,’ মোমেন বলেছেন বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
মোমেন বলেন, এর আগে তিনি অন্তত এক লাখ রোহিঙ্গাকে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কারণ বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মানুষের ঘনত্ব অনেক কম।
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি ভালো পদক্ষেপ কারণ, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নেওয়া শুরু করতে চলেছে এবং ওয়াশিংটন প্রতি বছর বাংলাদেশ থেকে কিছু কিছু রোহিঙ্গা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের উন্নত জীবন দেখতে চায়।
মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের  জীবন রক্ষাকারী সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং বাস্তুচ্যুত মিয়ানমারের জনগণের নিরাপদ প্রত্যাবর্তন, জীবিকা ও তৃতীয় দেশের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করেন।
কক্সবাজার ও ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে এসেছেন মার্কিন সহকারি সচিব।
বুধবার সহকারি পররাষ্ট্রমন্ত্রীর থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page