October 8, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র জলদস্যু রাষ্ট্রে পরিণত হবে : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  : হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে।

সোমবার (১৩ জুলাই) সাও পাওলোতে এক জনসভায় লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবেন, কিন্তু তার বিনিময়ে সেখান দিয়ে যাওয়া প্রতিটি জাহাজের তেলের মালিককে ২০ শতাংশ অর্থ দিতে হবে। অতীতে এ ধরনের কাজকে সরাসরি জলদস্যুতা বলা হতো। একটি বড় পরাশক্তির পক্ষে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।

লুলা আরও বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করা দেশ নিজেই এখন জলদস্যুর ভূমিকায় নামছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর আবার নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখার ‘খরচ’ হিসেবে যাতায়াতকারী সব কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ মাশুল আদায় করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারে পড়তে শুরু করেছে বলে সতর্ক করেছেন লুলা। তিনি জানান, জ্বালানি তেলের পাশাপাশি চাল, ডাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরোধ করে। জুনে যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, নতুন করে উত্তেজনা বাড়ায় ট্রাম্প আবারও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

আগামী অক্টোবরে চতুর্থবারের মতো নির্বাচনে লড়তে যাওয়া ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে জ্বালানির ওপর বিশেষ কর মওকুফসহ বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে।



Our Like Page