April 5, 2026, 4:49 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ব্র্যাক তাদের তাৎক্ষণিক সহায়তা ও পরিবহনের ব্যবস্থা করে। এ নিয়ে ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০-এর বেশি হয়েছে।

চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জনকে এবং ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে অন্তত ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এবার ফেরত আসা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটি’র ছাড়পত্র নিয়ে ব্রাজিল যান এবং সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

বিমানবন্দর সূত্র জানায়, এ বছরের অন্য সময়গুলোতে ফেরত আসা বাংলাদেশিদের হাতে-পায়ে শেকল বেঁধে পাঠানো হলেও এবারকার ফ্লাইটে সেই ব্যবস্থা ছিল না।

ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর বাসিন্দা। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। এ ছাড়া চলতি বছর এর আগেই ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page