October 18, 2026, 8:49 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র বেড়েই চলেছে ইহুদি বিদ্বেষ; ঠেকাতে টাস্কফোর্স গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি দশজনের মধ্যে চারজন ইহুদি মনে করেন এক বছর আগের তুলনায় এখন তারা অনেক কম নিরাপদ। এই অবস্থায় একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে হোয়াইট হাউস। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে দিনে গড়ে সাতটি ইহুদি বিদ্বেষী ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ।

২০২২ সালে সংখ্যাটি আরও বেশি হবে বলে আশঙ্কা করছে ইহুদি বিদ্বেষ নিয়ে কাজ করা সংগঠন অ্যান্টি-ডিফামেশন লিগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মার্কিন সমাজে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই।

তার প্রশাসন ২০২২ সালের শেষে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। এর কাজ হবে ইহুদি বিদ্বেষ ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় কৌশলপত্র তৈরি করা। ‘আমেরিকান ইহুদি কমিটি’ ও হোয়াইট হাউস সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের ইহুদি বিদ্বেষ বিষয়ক দূতের কাছে আমেরিকায় ইহুদি বিদ্বেষ সমস্যা দূর করতে পরামর্শ চেয়েছিল।

জার্মানির ইহুদি বিদ্বেষ বিষয়ক কমিশনার ফেলিক্স ক্লাইন জানান, বাকস্বাধীনতা বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান বেশ উদার। ইহুদি বিদ্বেষ মোকাবিলায় যা একটি চ্যালেঞ্জ। জার্মানিতে হলোকস্টকে অস্বীকার করলে সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে।

অস্ট্রিয়ায়ও একই ধরনের আইনের আওতায় লেখক ডেভিড আর্ভিংকে ২০১৯ সালে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন উদাহরণের কথা শোনা যায় না বলে জানান ক্লাইন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক সিনাগগে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন। এটিই সে দেশে ইহুদি বিদ্বেষ বিষয়ক সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page