September 19, 2026, 7:12 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধক্ষেত্র রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভাগ্য নির্ধারণ করতে পারবে না : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনের জন্য অবশ্যই দেশ দুটিকে আলোচনার টেবিলে বসতে হবে, কোনভাবেই যুদ্ধক্ষেত্র এই সংকটের ভাগ্য নির্ধারণ করে দিতে পারবে না।

রাজধানী আঙ্কারার বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ে গতকাল (বুধবার) এক সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামরিক সংঘাত এই সমস্যার সমাধান আনতে পারবে না বরং শত্রুতা দীর্ঘায়িত করবে।

চাভুসওগ্লু বলেন, যেভাবেই হোক আলোচনার টেবিলে এই যুদ্ধের সমাপ্তি হতে হবে, তা না হলে এই যুদ্ধ দশকের পর দশক চলতে থাকবে।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বসন্তে দুই পক্ষ আলোচনা বাতিল করার আগ মুহূর্তে প্রায় যুদ্ধবিরতিতে পৌঁছে গিয়েছিল।

প্রথমদিকে রাশিয়া শান্তি চুক্তির ব্যাপারে আশাবাদী থাকলেও পরবর্তীতে আলোচনা ধ্বংসের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে তা থেকে সরে দাঁড়ায়।এরপর থেকে কয়েকবারই রাশিয়া বলেছে, তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাপারে মিশ্র সংকেত দেয়া হয়েছে।

শেষ পর্যায়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষমতা থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা মস্কোর সঙ্গে কোনো আলোচনায় বসবেন না।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page