October 18, 2026, 10:54 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতিই পারে ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে : হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সংকট সমাধানের জন্য ইউরোপ যে সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করছে তা কাজ করছে না এবং সংঘাত শুধুমাত্র যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হতে পারে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এসভিটি টিভি চ্যানেলকে দেয়া একটি সাক্ষাতকারে এ কথা বলেছেন। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, প্রথম লক্ষ্য হলো মানুষ হত্যা বন্ধ করা, যার অর্থ একটি যুদ্ধবিরতি চুক্তি এবং এর বেশি কিছু নয়। সিজ্জার্তোর মতে, ইইউ নিষেধাজ্ঞাগুলো সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ১০টি নিষেধাজ্ঞা প্যাকেজ চালু করেছি। এটা কি আমাদের একটি সমাধানের (সংঘাতের) কাছাকাছি নিয়ে এসেছে? না। এটা কি রাশিয়াকে হাঁটুর কাছে নিয়ে এসেছে? না। এটা কি আমাদের ক্ষতি করেছে? হ্যাঁ। আমি মনে করি, আমরা ইউরোপে যে সমাধান খুঁজতে চাইছি তা কাজ করেনি কারণ আমরা যুদ্ধের মানসিকতা নিয়ে অনেক দূরে চলে গিয়েছি।’

কেন হাঙ্গেরি কিয়েভে অস্ত্র পাঠাচ্ছে না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দেশ যার প্রতিবেশী ইউক্রেন এবং আমরা চাই না আরও বেশি মানুষ মারা যাক। এজন্য আমরা এটি বন্ধ করার জন্য কাজ করছি। আমরা অস্ত্র পাঠাই না। আমরা শান্তির জন্য কথা বলছি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page