March 26, 2026, 11:45 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের বোমা হামলায় ১৮৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় শেষ হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এর পরই দুই পক্ষের মধ্যে ফের শুরু হয়েছে তীব্র লড়াই। এতে নতুন করে ১৮৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হমলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার পর গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এসময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে।

গাজার স্বাস্থ্য কর্মীরা জনিয়েছেন, যুদ্ধবিরতির পর হামলায় ১৮৪ ফিলিস্তিনির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯ জন। তাছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরআবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ বিশেষ করে নিরাপত্তা পরিষদ তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার অন্যতম কারণ হলো ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন।

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, আমাদের সাহসের সঙ্গে স্বীকার করে নিতে হবে ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রশ্নে আইনগত ও নৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

এই ব্যর্থতার একমাত্র কারণ হলো দখলদার বাহিনীকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন। তাছাড়া ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতেও কোনো পদক্ষেপ কার্যকর করতে দিচ্ছে না মার্কিন প্রশাসন। এটি আসলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ ব্যবস্থার জন্য একটি নৈতিক ব্যর্থতা এবং বিবেকের অবমূল্যায়ন। সূত্র: আল-জাজিরা

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page