July 28, 2026, 1:25 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের ফ্রন্টলাইন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিল ইউক্রেন সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন বৃহস্পতিবার যুদ্ধের ফ্রন্টলাইন শহর কুপিয়ানস্ক এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্ব বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধান এ নগরী ও রেলের কেন্দ্রবিন্দু রাশিয়া পুনরুদ্ধার করার আশঙ্কা দেখা দেওয়ায় তারা এমন নির্দেশ দিল। খবর এএফপি’র।
গত সেপ্টেম্বরে রাশিয়ার সৈন্যরা কুপিয়ানস্কসহ উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর থেকে পিছু হটে।
কুপিয়ানস্ক পূর্ব ইউক্রেনের যুদ্ধ ফ্রন্টলাইনের কাছে অবস্থিত হওয়ায় স্থানীয়রা আশঙ্কা করছে যে, এটি রাশিয়া ফের দখল করে নিতে পারে।
খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসন তাদের ওয়েবসাইটে বলেছে, ‘কুপিয়ানস্ক থেকে শিশুসহ বিভিন্ন পরিবার ও বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।’
এতে আরো বলা হয়, এ অঞ্চলে রাশিয়ার সৈন্যদের হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বৃস্পতিবার জানান, রুশ বাহিনী কুপিয়ানস্ক শহরসহ এই অঞ্চলের বেশ কয়েকটি বসতিতে কামানের গোলা, রকেট লাঞ্চার ও মর্টার হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page