October 17, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় তিনি নিউইয়র্কে পৌঁছান বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আরাগচির আলোচনা করার কথা রয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরার কথা রয়েছে তার। পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। তবে আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম দলের সদস্যরাও রয়েছেন। ইরান এটিকে ওয়াশিংটনের বৈরী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বনেতারা আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page