November 26, 2026, 2:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার দ্বার উন্মুক্তের ইঙ্গিত দিয়েছেন। যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে তেহরান ওয়াশিংটনে সাত দফা দাবির তালিকা পাঠানোর কয়েক ঘণ্টা পর রোববার তিনি এই মন্তব্য করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শিগগিরই খুব বড় কিছু ঘটতে পারে। তিনি ইরানের জন্য তিনটি সম্ভাব্য পথের কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে চুক্তি করা, তাদের অর্থনীতিকে পচনের সুযোগ দেওয়া অথবা বর্তমান শাসনব্যবস্থাকে পুরোপুরি মুছে ফেলা।

চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার বিষয়েও ট্রাম্প আগ্রহ প্রকাশ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিলাসবহুল পণ্য ক্রয় ও চলাচলে বিধিনিষেধ সাপেক্ষে শীর্ষ ইরানি নেতাদের জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মহসিন রেজাই জানান, সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ, জব্দ করা সম্পদ মুক্তি, নৌ অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেন ও সৌদি আরবের সংঘাতের অবসানের শর্তে তারা ট্রাম্পের উত্তরের অপেক্ষায় আছেন।

ইরানের সামরিক সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা বড় ধরনের নতুন হামলা চালালে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধেও প্রতিক্রিয়া জানানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page