July 24, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুবলীগের সমাবেশে চিত্রজগতের নায়ক-নায়িকারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। এসময় সমাবেশে অভিনেতা চঞ্চল চৌধুরী যোগ দিয়ে গেয়েছেন সাদা সাদা, কালা কালা গান।

শুক্রবার দুপুরে সমাবেশে তাদের দেখা মেলে। দুই নায়ককে কাছে পেয়ে অনেককেই সেলফি তুলতে দেখা গেছে। যুবলীগের এই আয়োজনে এরই মধ্যে সারাদেশ থেকে কয়েক লাখ যুবক মিলিত হয়েছে। কেউ লাল সবুজ এবং কেউ হলুদ রঙের টিশার্ট ও ক্যাপ পরে এসেছেন। মিছিলে মিছিলে ঢাকঢোল পিটিয়ে সোওহরাওয়ার্দী উদ্যানে মিলিত হচ্ছেন তারা।

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়েছে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পূর্বপ্রান্তে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলেছে।

১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী। ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page