October 10, 2026, 3:35 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, উচ্ছৃঙ্খলা ও আক্রমণ প্রতিহত করতে সবসময় প্রস্তুতি নিয়ে রাখি।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপিকাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ পেশাদার বাহিনী। আমরা দীর্ঘদিন যাবত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে চলেছি। তার নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে, পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছি। দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ তাদের প্রতিহত করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page