March 26, 2026, 4:41 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

রংপুরের সাংবাদিককে ধরে এনে মামলা দিয়ে গ্রেপ্তার ; দূর্ণীতিগ্রস্ত ওসিকে স্ট্যান্ড রিলিজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে আশরাফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাসা থেকে ধরে এনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর ঘটনায় অভিযুক্ত থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম।

ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। পরে আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

আশরাফুল ইসলামের দাবি, যৌতুকের মামলায় দন্ডিত আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশ সুপারের কাছে তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করে। গত ২ সেপ্টেম্বর সকালে সাংবাদিক আশরাফুল ইসলামকে হেনস্তা করতে তার বাসা থেকে ওসি পুলিশ দিয়ে তাকে ধরে এনে থানায় অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। তাকে থানায় প্রায় দুই ঘণ্টা আটক রেখে মারামারির ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করার পর বিকালে আদালতে পাঠানো হয়। ওই দিনই তিনি জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম জানান, তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page